Bengali emotional writing direct from heart by Anasuya Bera

I have created this website to publish some poems,writings,esseyes and much more.
In this blog the author wanted to express her opinion when maa durga is arriving earth .
Mythology says maa durga travels our earth by some various transport. Of them boat is a well known vehicle to travel to the earth. Mythology says when she i.e.,maa durga came to our earth by boat,due to heavy rain fall flood arrives. That’s why she need to travel to earth by boat. So in this writing author have posted a letter to the boat to express her regress.
                      Written by : Anasuya Bera
(To listen the recited version of this writing please watch the video Linked below of this page. )


To
কেরিয়ার নৌকা,

          পত্তের পত্থমেই জানাই কেরিয়ার ভর্তি বন্যার হালসে গন্দো। আশা করচি তোমার দাঁড় থুড়ি 'হাল'-চাল ভালোই আছে। শুনলুম নাকি আসার সময় তোমার লুজ মোশান থুড়ি নিম্নচাপ হয়েছিল? তার সাইড এফেক্টে তোমার ভেতরে জল সুরুত সুরুত কোরে ঢুকে দুগ্গা বংশ কে নিউমোনিয়ায় ফাঁসিয়ে দিয়েছিল? কী কেলেঙ্কারি বলো দিকি অ্যাঁ ! ও জন্যই হাঁপাহাঁপি কোরে চিঠি-চাপাটি লিখতে বসা। সেইজন্য শুভাকাঙ্খী হয়ে শেষবারের মত বোলচি হাতির সাথে ইলু-ইলু টা ছাড়ো।এবারই তোমরা আমাদের সাতে কী একচোখোপোনা টাই না কোল্লে বলো দিকি! তোমরা কি সুইমিংপুল ছাড়া পিরিত করতে পারোনি?তোমাদের ঐ হোঁদল কুৎকুৎ মেয়ে বন্যা, আই রিপিট "হোঁদল কুৎকুৎ", ওর পেটে মনে হয় ফিতাকৃমিতে ছানা পেড়েছে।সব-সময় শুধু খাই-খাই-খাই করতেইচে। এবার মালকিনের বাপেরবাড়ি এসে দোতলা বাড়িও ব্যারেজ-দোপেঁয়াজির সাতে সাঁটিয়েছে! ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। নয়ত হাইড্রো-ফ্লু তে অকালে অক্কাবে। তবে একটা কতা অনেকবচ্চর ধরে বলবো বলবো ভাবচি।এবার আম্বানি জেঠুর আশীর্বাদে সাহস কোরে জিও!জিও! কোরে বলেই ফেলি, শুনচি নাকি তেলের দাম বেড়েচে বোলে তোমাদের প্যামিলি কে দুগ্গা বাড়ি আপডেট করাচ্চেনে!এমন গেঁয়ো চিন্তাভাবনা নিয়ে কদ্দিন চলবে হ্যাঁ? ধুলো-জল ছেড়ে চাকা ধরোওও! নৌকা ফৌকা আপডেট মেরে বি এম ডব্লু হয়ে যাবেক্ষন,চাপ নিউনি।আমরাও তবে রেহাই পাই।কত্তা মশাইও কিনা ইস্ত্রোইনো হোলেন ছিঃ ছিঃ। আর গিন্নী মা নাহয় ছেলেপুলে নিয়ে আসচে, তা তোমাদেরও দেকাদেকি আনতে হবে?কোনো পারচোনালিটি নেই? তোমার ভাই ঘোড়ার ছেলে খড়া-ও পিসতুতো দিদি বন্যার ধাত শিকচে।কোনোদিনই কি কারোর ভালো চাইতে শিকলেনে? তুমিও তো ছেলেপিলের মা। দেখলে তো রাস্তার দুপাশে, বাঁধভাঙা নদীর ধারে কতশত অভাগা বাপ মা, ছেলেপিলেদের।এদেরও পেটগুলো ফোলা ফোলা তোমার মেয়ের মতোই।একজন মুটকিপোনায়,অন্যরা অপুষ্টিতে।তোমার মেয়েকে দোতলা বাড়ি, ফসলের পাপড়ি চাঁট না খাইয়ে দূষণ, দুর্নীতি,কালোবাজারি খাওয়াতে পারোনি গা?ধুয়ে মুছে সাফ হয়ে যেত...

       তোমার সাতে এত ভ্যাজানো বৃতা। কান এর কা আছে, ন তো নেই।এবারের ভ্যালেস্টাইনে হাতি কে 'ন' গিফটি দিতে বোলো, তাহলে সামনের বচ্চর আমাদের সব ইচ্চেগুলো শুনতে পাবে। এমন কাঁচাকাঁচা কতা বল্লুম, কান কিনে চিঠি চাপাটি শুনতে বোসে কাঁদতে লেগে যেউনি যেনো বাপু।আমরা নইলে আবার ভেসে যাব।যতই হোক তোমার মেয়ে ভাসানোর গুণ তো তোমার তেকেই পেইচে।পেন্নাম জানাবুনি।এই ল-ম্বাআআ খৎ এর সবকিছু বাস্তবিক, মতামত-ও পাবলিক। তাই আরেস্ট হবোই,তাই বিনিময়ে ব্লটিক প্যাপার...

                     ইতি
           তোমার বেইমানশুভাকাঙ্খী     মত্তবাসী

The recited version will be uploaded soon.. 

Comments